আজ , , ,

শরীয়তপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

শরীয়তপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামী শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, শরীয়তপুর ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুর-এর আয়োজনে এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), শরীয়তপুর এর সহযোগিতায় সোমবার (৯ ডিসেম্বর ২০২৪) বেলা ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন করে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর মানবন্ধন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠান সমূহে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), শরীয়তপুর এর সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন খান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শরীয়তপুরের সিভিল সার্জন ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহ্ পরান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আহসান হাবীব, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুর-এর সহকারী পরিচালক আক্তারুজ্জামান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), শরীয়তপুর এর সভাপতি প্রফেসর আলী হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সহকারী কমিশনার মুহাম্মদ আসিফ হায়দার।
এসময় উপস্থিত ছিলেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), শরীয়তপুর এর সদস্যবৃন্দ অনীক ঘটক চৌধুরী, প্রফেসর মিজানুর রহমান, রবিউল আলম রাব্বি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিকবৃন্দ।

Share this news as a Photo Card


১২ আগস্ট ২০২৬

ভেদরগঞ্জে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের প্রস্তুতি সভা

www.hongkar.com |
dailyhongkar