আজ , , ,

জাজিরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে সভা

জাজিরা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়ের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া বিনতে সোলাইমান, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন, পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ।
সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের কর্মসূচি যথাযথ ভাবে পালনের জন্য বিস্তারিত পরিকল্পনা এবং দিকনির্দেশনা প্রদান করা হয়।

Share this news as a Photo Card


২১ মে ২০২৬

গোসাইরহাটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা

www.hongkar.com |
dailyhongkar