আজ , , ,

শরীয়তপুর পাইলট মোড়ে যাকাতের অর্থ বিতরণ

আব্দুল মালেক শামসুন্নাহার ফাউন্ডেশন ও মাইক্রো মিডিয়া নেটওয়ার্ক’র যৌথ উদ্যোগে যাকাতের অর্থ বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার ৫ এপ্রিল শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর পাইলট মোড়ে অবস্থিত পাইলট সেন্টারে সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত নিম্নবিত্ত, প্রতিবন্ধী ও অসহায় ৫’শ পরিবারের মাঝে ৪ লক্ষ টাকার নগদ অর্থ প্রদান করা হয়।
অর্থ বিতরণ কালে উপস্থিত ছিলেন মাইক্রো মিডিয়া নেটওয়ার্ক’র নির্বাহী পরিচালক ও আব্দুল মালেক শামসুন্নাহার ফাউন্ডেশনের সদস্য শহীদুল ইসলাম পাইলট, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি ও জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এমদাদুল হক, আব্দুল মালেক শামসুন্নাহার ফাউন্ডেশন এর সদস্য শফিকুল ইসলাম রকেট, ফাহিমা আক্তার, সাহিদুল ইসলাম মিলন, আব্দুল কাইয়ুম সরদার প্রমুখ ।
একই সাথে শরীয়তপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনকে ২০ হাজার টাকা যাকাতের অর্থ প্রদান করা হয়েছে।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

ডামুড্যায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar