শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ এপ্রিল) উপজেলা পরিষদ মিলানায়তনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম ইসমাইল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, সহকারী কমিশনার (ভূমি) মোঃ পারভেজ, নড়িয়া পৌরসভার মেয়র এ্যাড. মোঃ আবুল কালাম আজাদ, দৈনিক হুংকারের সম্পাদক ও প্রকাশক আলহাজ¦ হাবিবুর রহমান হাবিব, একুশে টেলিভিশন শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশার, শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক শহিদুজ্জামান খাঁন, সময় টেলিভিশন প্রতিনিধি বিএম ইশ্রাফিল প্রমুখ।
ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা নড়িয়া উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, আজকের আনন্দঘন ইফতার মাহফিল অবশ্যই প্রশংসার দাবি রাখে। মহান মুক্তিযুদ্ধের আদর্শ লালন করে বাংলাদেশকে একটি উন্নত অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের চেষ্টায় নড়িয়া উপজেলা প্রেসক্লাব নিরলসভাবে কাজ করে যাবে এই প্রত্যাশা করছি।
বক্তারা নড়িয়া উপজেলা প্রেসক্লাবের সাথে নড়িয়ার বিভিন্ন রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাদের চমৎকার সম্পর্কের ভূয়সী প্রশংসা করে আগামীতে প্রেসক্লাবের অগ্রযাত্রায় সবার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় জাজিরা প্রেসক্লাবের সভাপতি মোঃ ফারুক মোল্লা, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সোহাগ খান সুজন, কালবেলার জেলা প্রতিনিধি মিরাজ সিকদার, যমুনা টিভির জেলা প্রতিনিধি শাকিল আহমেদ, জাগো নিউজের জেলা প্রতিনিধি বিধান মজুমদার, নাগরিক টিভির জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন হিরু, সখিপুর প্রেসক্লাবের সভাপতি আহমেদ শাকিল, দৈনিক ইত্তেফাক এর ভেদরগঞ্জ প্রতিনিধি আসাদ গাজী সহ জেলা-উপজেলার অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
দোয়া মুনাজাত পরিচালনা করেন নড়িয়া মডেল মসজিদের ইমাম ও খতীব মুফতি ইলিয়াছ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম ও সহ-সভাপতি মো: মাহবুব আলম। সার্বিক সহযোগীতায় ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি জাহাঙ্গীর ছৈয়াল, যুগ্ম সম্পাদক রকি আহমেদ, সাংগঠনিক সম্পাদক নুরে আলম জিকু, দফতর সম্পাদক ইলিয়াছ মাহমুদ, কোষাধ্যক্ষ রাব্বি ছৈয়াল, প্রচার সম্পাদক মোঃ জামাল হোসেন, ক্রীড়া সম্পাদক সোহাগ খাকী, তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ নাছির আহমেদ আলী, ধর্ম বিষয়ক সস্পাদক ফয়জুল হাসান, সদস্য মোঃ নাহিদ সরদার ও এস এম জীবন রায়হান।