আজ , , ,

মহিষার মেলার শান্তি শৃঙ্খলা রক্ষায় সমাবেশ

হাজার বছরের ঐতিহ্যের ধারক বাহক, ভেদরগঞ্জ উপজেলার মহিষার দিগম্বরী মাঠে অনুষ্ঠিত বৈশাখী মেলার শান্তি শৃঙ্খলা রক্ষায় করনীয় নির্ধারণে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) দুপুরে দিগম্বরী মন্দির কমিটির মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিবুল ইসলাম। মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, মহিষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোঃ অরুন হাওলাদার, ভেদরগঞ্জ থানার এস আই বজলুর রহমান।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক মানিক ব্যানার্জির সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখেন মহিষার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন সরদার, মন্দির কমিটির সহ-সভাপতি প্রফেসর জিতেন চন্দ্র রায়, মহিষার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজি রফিকুল ইসলাম, সাংবাদিক এম. হারুন অর রশীদ, ইউনিয়ন পরিষদের সদস্য মো: মনিরুজ্জামান হাওলাদার, শাহ আলম হাওলাদার।

Share this news as a Photo Card


১২ আগস্ট ২০২৬

ভেদরগঞ্জে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের প্রস্তুতি সভা

www.hongkar.com |
dailyhongkar