আজ , , ,

মধু চাষে সফল জাহিদ হাসান

জাহিদ হাসান একজন সফল মধু চাষি। ইভা মৌ নামে তার একটি মৌ খামার রয়েছে। তিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত মৌ চাষি। তার খামারে কাজ করে অনেকে জীবিকা নির্বাহ করে থাকে। এই মৌসুমে তিনি চাহিদমত মধু সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন। তবে কালোজিরা ফুলের মধু উৎপাদনে তার সুনাম রয়েছে।
জানাগেছ, জাহিদ হাসান ১৩ বছর ধরে কালো জিরা ফুল থেকে মধু সংগ্রহ করেন। তার খামারে ২৩৫টি বাক্স রয়েছে। মৌ মাছিরা কালো জিরা ফুল থেকে মধু সংগ্রহ করে বাক্সের ভিতরে থাকা মৌ-চাকে নিয়ে মধু জমিয়ে রাখে। মেশিনের মাধ্যমে সেই মৌচাক থেকে হাতের কোন প্রকার স্পর্শ ছাড়াই মধু বের করে আনা হয়। কালো জিরা ফুলের খাটি মধু বিক্রি হয় বিভিন্ন সরকারি অফিসে ও দর্শণার্থীদের কাছে। এই বছর তিনি ১ হাজার কেজি মধু সংগ্রহের টার্গেট নিয়ে সদর উপজেলার চন্দ্রপুরে খামার স্থাপন করেন। ফুলের স্বল্পতা ও বৈরী আবহাওয়ার কাছে চাহিদার তুলনায় ২০০ কেজি মধু কম সংগ্রহ হয়েছে।
ইভা মৌ খামারের পরিচালক জাহিদ হাসান জানায়, তিনি প্রশিক্ষণ নিয়ে মধু চাষ করেন। হাজার টাকা দরে প্রতি কেজি মধু বিক্রি করেন। তার ক্রেতা বেশির ভাগই সরকারি-বেসরকারি চাকুরিজীবি। এছাড়াও তিনি দর্শনার্থীদের কাছে মধু বিক্রি করেন থাকেন। বিভিন্ন কোম্পানিও তার খামার থেকে মধু সংগ্রহ করেন। তবে খুচরা বিক্রিতে লাভ বেশী বলে তিনি জানিয়েছেন। তার খামারে ৪ জন কর্মচারী রয়েছে। উপার্জনের বড় অংশই তার খরচ হয়ে যায়।
ইভা মৌ খামারে মধু সংগ্রহ দেখতে যাওয়া দর্শনার্থী ইসরাত জাহান জানায়, মধু নিত্য দিনের প্রয়োজনীয় পণ্য। তার ঘরে সব সময়ই মধু থাকে। তবে ইভা মৌ হাতের স্পর্শ ছাড়া যে ভাবে মধু সংগ্রহ করে তার তুলনা হয় না। তিনিও ইভা মৌ থেকে মধু সংগ্রহ করেছেন।

Share this news as a Photo Card


০১ অক্টোবর ২০২৬

নড়িয়ায় পদ্মার তীর রক্ষা বাঁধে ফাটল

www.hongkar.com |
dailyhongkar