আজ , , ,

ভেদরগঞ্জে ২০ হাজার হেক্টর ফসলী জমি রক্ষায় খাল দখলমুক্ত

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার চরভাগা ইউনিয়নের প্রবাহমান খাল দখলমুক্ত করলেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন। পানি প্রবাহের গুরত্বপুর্ণ এ খালটি দখলমুক্ত হওয়ায় ওই মাঠের প্রায় ২০ হাজার হেক্টর ফসলী জমি জলাবদ্ধতা থেকে রক্ষা পেল।
জানা গেছে, ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নের মনির বকাউলের বাড়ির সামনে থেকে দেওয়ান কান্দি হয়ে সখিপুর পর্যন্ত ৩ কিলোমিটার পূর্ব দিকে ধানকুণ্ঠি ব্রীজ এলাকায় রাস্তার দক্ষিনে সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণ করছিলেন বকাউল কান্দি গ্রামের প্রভাবশালী নাসির মোল্যা ও কাশেম মোল্যাগংরা। এ বিষয়ে বার বার নির্দেশ দেয়ার পরেও দখলকারীরা স্থাপনা সরিয়ে না নেয়ায় মঙ্গলবার (৪ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার সেখানে উপস্থিত হয়ে স্থাপনা গুড়িয়ে দিয়ে ওই খাল দখলমুক্ত করেন।
এসময় তার সাথে ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইমামুল হাফিজ নাদিম, স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তা সুদেব চন্দ্রসহ সখিপুর থানা পুলিশ ও ভেদরগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, বকাউল কান্দি গ্রামের নাসির মোল্যা ও কাশেম মোল্যাগংরা খালের মাঝখানে পাঁকা স্থাপনা নির্মাণ করে খালটি অবৈধ দখলের চেষ্টা চালায়। খালটির পানি প্রবাহ বন্ধ হয়ে গেলে মাঠের প্রায় ২০ হাজার হেক্টর ফসলী জমিতে জলাবদ্ধতা দেখা দেয়। স্থানীয় জনগণের দাবীর প্রেক্ষিতে দখলকারিদের বার বার নির্দেশ দেয়ার পরেও তারা স্থাপনা অপসারণ না করায় আজ আমরাই সরকারি সম্পদ রক্ষায় অভিযান চালিয়ে খাল দখলমুক্ত করলাম। ভবিষ্যতে এ ধরণের পদক্ষেপ অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


০৯ আগস্ট ২০২৬

নড়িয়ায় রাতের আঁধারে বসত বাড়ি ভাংচুর করে লুটপাটের অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar