শরীয়তপুরের শহরের পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) সকালে প্রধান অতিথি হিসেবে এর উদ্ধোধন করেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু। জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গাজী শরীফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে ও প্রধান শিক্ষক মো. এমদাদুল হকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, শিক্ষা কর্মকর্তা মো. তাজুল ইসলাম প্রমূখ। এতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।