আজ , , ,

নানা আয়োজনে শরীয়তপুরে জাতীয় শোক দিবস পালিত

শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে শোকের মাস আগস্টের প্রথম দিন থেকেই সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, স্থানীয় সরকার, শিক্ষা ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে ১৯৭৫ এর ১৫ আগস্টে শহিদদের ছবি সম্বলিত ব্যানার ড্রপডাউন স্থাপন করা হয়। ১২ আগস্ট স্কুল-কলেজের শিক্ষার্থী, সর্বসাধারণ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৫ আগস্ট সর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন, আনুষ্ঠানিক ভাবে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে জাতীয় পতাকা উত্তোলন, কালোব্যাচ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসের প্রথম পর্বের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বাদ জোহর কেন্দ্রীয় মসজিদ সহ বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল ও সকল মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়। সরকারি হাসপাতাল, শিশু পরিবার ও জেলা কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। দিবসের শেষ ভাগে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত, আলোচনা ও দোয়ার মধ্য দিয়ে দিবসের সমাপ্ত হয়। জেলা আওয়ামীলীগ সহ সকল উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং অঙ্গ-সহযোগি সংগঠন এই কর্মসূচি পালন করেছে।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

ডামুড্যায় নকল ঔষধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar