আজ , , ,

ভেদরগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রেরিত ভেদরগঞ্জ ৪৭৮ বীর মুক্তিযোদ্ধাকে ডিজিটাল সনদ ও ২৭৬ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে স্মার্টকার্ড বিতরণ করা হয়।
৩ আগস্ট বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের হাতে স্মার্ট কার্ড ও সনদপত্র তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার আব্দুল মান্নান রাড়ি, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মোড়লসহ ভেদরগঞ্জ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকার প্রদত্ত ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড ব্যবহার করে সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ সরকারি সব ধরণের সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন। জাতির পিতার জন্মশত বার্ষিকী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের ফলে এ কাজটি সফল ভাবে করতে পেরেও আমরাও নিজেদেরকে গর্বিত মনে করছি।

Share this news as a Photo Card


১২ আগস্ট ২০২৬

ভেদরগঞ্জে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের প্রস্তুতি সভা

www.hongkar.com |
dailyhongkar