আজ , , ,

শরীয়তপুরে মাছের পোনা অবমুক্ত

শরীয়তপুরে ২৩ জুলাই থেকে মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। ২৯ জুলাই পর্যন্ত তা চলমান থাকবে। এই উপলক্ষ্যে ২৪ জুন সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে সড়ক র‌্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় শরীয়তপুর সদর উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এই সময় অতিরিক্ত জেলা প্রশাসক গাজী শরিফুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল আবু সাঈদ, জেলা আওয়ামীরীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার কর্মকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ হালদার উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, এবারের মৎস্য সপ্তাহ সফল করতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে প্রচারণা, সড়ক র‌্যালি, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা, প্রামান্য চিত্র প্রদর্শণ, মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়, অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, মাছচাষ বিষয়ে পরামর্শ প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, জেলেদের মাঝে জাল এবং পুরস্কার বিতরণ।

Share this news as a Photo Card


২৫ আগস্ট ২০২৬

কক্সবাজার সমুদ্র সৈকতে বিপিজেএফের পরিচ্ছন্নতা অভিযান

www.hongkar.com |
dailyhongkar