আজ , , ,

শরীয়তপুরে লিগ্যাল এইডের কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেব: শেখ মফিজুর রহমান

মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের সহযোগিতায় শরীয়তপুর জেলা লিগ্যাল এইড অফিস কর্তৃক বিনা খরচে আইনগত সহায়তা প্রদানে প্যানেল আইনজীবীদের ভূমিকা ও করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা ১৯ জুলাই মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
জেলা ও দায়রা জজ আদালত ভবনের ২০৩ নং কক্ষে আয়োজিত উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সালেহুজ্জামান, মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদ সহ প্যানেল আইনজীবীবৃন্দ।
সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেন, দরিদ্র, অসহায় ও অস্বচ্ছল মানুষকে বিনা খরচে আইনগত সহায়তা প্রদানের জন্য আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ প্রণয়ন করা হয়েছে। রাষ্ট্রের প্রতিটি নাগরিকের ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করতে হলে দরিদ্র-বান্ধব বিচার ব্যবস্থা গড়ে তুলতে হবে। তবেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। এ ক্ষেত্রে প্যানেল আইনজীবীগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আপনাদের সহযোগিতা নিয়েই শরীয়তপুরে লিগ্যাল এইডের কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেব।
উক্ত সভায় জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ খালেদ মিয়া (সিনিয়র সহকারী জজ) বিনা খরচে আইনগত সহায়তা প্রদানে প্যানেল আইনজীবীদের ভূমিকা ও করণীয় বিষয়ে আইনের বিধান উল্লেখপূর্বক একটি সংক্ষিপ্ত আলোচনা পেশ করেন।
এছাড়াও উক্ত সভায় বক্তব্য রাখেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সালেহুজ্জামান, মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদ।

Share this news as a Photo Card


০৫ আগস্ট ২০২৬

নড়িয়ার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে প্রবাসী বিএনপি নেতার খাদ্যসামগ্রী বিতরণ

www.hongkar.com |
dailyhongkar