আজ , , ,

ভেদরগঞ্জে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আলোচনা সভা, ও কেক কাটার মধ্য দিয়ে ভেদরগঞ্জে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (১২ জুন) বিকেল ৫ টার সময় ভেদরগঞ্জ উপজেলা পরিষদ কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
পরে যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ শাহাদাত হোসেন (হিরু’র) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুলাহ আল মামুন। এসময় উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ ফারুক আহমেদ, উপজেলা সহকারী প্রকৌশলী গিয়াসউদ্দিন, সাপ্তাহিক আজকের শরীয়তপুর পত্রিকার সম্পাদক টি.এম. গোলাম মোস্তফা, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি আসাদ গাজী, দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি শাকিল আহমেদ, দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি রাইজুল আলম, চ্যানেল এস’র প্রতিনিধি সাইফুল ইসলাম, ডামুড্যা রিপোটার্স ইউনিটির সভাপতি মিরাজ সিকদার, সাধারণ সম্পাদক রিয়াদ মাতবর, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মাসুম তালুকদার, দৈনিক স্বাধীন সংবাদের প্রতিনিধি মাহাবুব তালুকদার, দৈনিক বর্তমান দিন পত্রিকার প্রতিনিধি বাবু সিকদার, সাংবাদিক সাদ্দাম হোসেন, সাংবাদিক মনোয়ার হোসেন দিপুসহ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


১০ আগস্ট ২০২৬

ভেদরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

www.hongkar.com |
dailyhongkar