ডামুড্যায় নিরাপদ সমাজ গঠনের লক্ষে জঙ্গী, মাদক, বাল্যবিবাহ প্রতিরোধে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রোববার ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বীট পুলিশের প্রোএকটিভ পুলিশিং “পুলিশ-শিক্ষার্থীদের রাউন্ড টেবিল বৈঠক আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন এসআই সজল কুমার পাল, বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক মোঃ মানোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ কামাল হোসেনসহ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীবৃন্দ।
ওসি শরীফ আহমেদ বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ ও জাতির কর্নধার। তাই তোমরা সমাজকে বিভিন্ন অপকর্ম, জঙ্গী, মাদক, বাল্যবিবাহ মুক্ত রাখতে কাজ করে যাবে। সমাজ উন্নয়নে ও অপরাধ প্রতিরোধে কাজ করতে গিয়ে কোন সমস্যার সম্মুখীন হলে তাৎক্ষনিকভাবে আমাকে ফোন দিবে। আমি তোমাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। জনগণকে শান্তিতে রাখতে বীট পুলিশিং প্রতিটি ইউনিয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।