শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নে মাতৃত্বকালীন ভাতাভোগী মায়েদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মে) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জনসেবা প্রশিক্ষিত যুব সমিতি জেপিজেএস এর উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জেপিজেএস এর নির্বাহী পরিচালক দীনেশ চন্দ্র দাস এর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন তুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এর প্রতিনিধি মোঃ মহসিন, ইউনিয়ন পরিষদের সচিব রাবেয়া সুলতানাসহ ইউনিয়ন পরিষদের সাধারণ ও সংরক্ষিত সদস্যগণ।