আজ , , ,

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

শরীয়তপুর পৌরসভার দক্ষিন বালুচরা এলাকায় আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে শাহালম শিকদার ও তার ছেলে লোকমান শিকদারদের বিরুদ্ধে। ৫৭ নং দক্ষিন বালুচরা মৌজার ৪৯ নং খতিয়ানের ৮৩ নং দাগের ১ শতাংশ জমি দাবী করে আদালতে মামলা করেন আব্দুল মজিদ শিকদারের ছেলে সিরাজুল ইসলাম শিকদার।
মামলার বাদী সিরাজুল ইসলাম সিকদার জানায়, তার পিতা আ. মজিদ সিকদার গত ২০০৪ সালের ২৩ জুন ১৬৮০ নং সাব কবলা দলিল মুলে ১ শতাংশ জমি ক্রয় করে মালিক হয়। পরে ২০ আগস্ট ২০১৯ তারিখে ৩৮৪৫ নং দলিল মূলে সেই জমি বাদী তার নিজ নামে করে নেয়। বর্তমানে সেই জমিতে তার চাচা শাহালম সিকদার ও চাচাতো ভাই লোকমান সিকদার গং জোরপূর্বক বহুতল স্থাপনা নির্মাণ কাজ শুরু করে। এই বিষয়ে বাদী আদালতে মামলা করেন। আদালত নালিশী জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন। বিবাদীগণ আদালতের আদেশ অমান্য করে ২২ মে রোববার নালিশী জমিতে বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করেন।
বিবাদী শাহ আলম সিকদার বলেন, আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আদালত যে জমিতে নিষেধাজ্ঞা দিয়েছে সেই জমিতে আমরা কাজ করি না। তবুও থানা থেকে পুলিশ এসে আমাদের কাজ করতে নিষেধ করেছে। তাই কাজ বন্ধ রাখছি। নিষেধাজ্ঞার জমি নির্ণয় করার জন্য আমিন দ্বারা পরিমাপ করা দরকার। বাদী জমি পরিমাপে রাজী হয় না। আমরা হয়রানীর শিকার হচ্ছি।

Share this news as a Photo Card


০৬ সেপ্টেম্বর ২০২৬

ভেদরগঞ্জে বাংলাদেশ জাতীয় গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান

www.hongkar.com |
dailyhongkar