শরীয়তপুরের ডামুড্যায় বিশ্ব মা দিবস পালন উপলক্ষে দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মে) বিকাল সাড়ে ৪টায় ডামড্যা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম গিয়াস উদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, মায়েরা, নারী সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি।