আজ , , ,

গোসাইরহাটে ভূমিহীন, গৃহহীনদের গৃহ হস্তান্তরে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

“মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এ ঘোষনার ধারাবাহিকতায় তৃতীয় পর্যায়ে শরীয়তপুরের গোসাইরহাটে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে ঘর পাচ্ছেন ২৪ গৃহহীন ও ভূমিহীন পরিবার।
গতকাল সোমবার ৫ এপ্রিল বেলা ১০টায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান গোসাইরহাটের উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন। মঙ্গলবার ২৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে তাদের মাঝে ২ শতাংশ জমির দলিলসহ সেমি পাকা গৃহ হস্তান্তর করা হবে।
তিনি আরো জানান, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গোসাইরহাট উপজেলায় তৃতীয় পর্যায়ে সর্বমোট ৩২টি ঘর নির্মাণ কাজ চলছে। এর মধ্যে ২৪টি গৃহ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঈদ উপহার হিসাবে হস্তান্তর করা হবে। সারাদেশে একযোগে এর উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গোসাইরহাট উপজেলায় প্রতিটি ঘর নির্মাণে ২ লাখ ৫৯ হাজার টাকা করে ব্যয়সহ আগের থেকে নকশা ও কাজে কিছুটা পরিবর্তন হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। উপজেলার ইদিলপুর ও কোদালপুর এই ২টি ইউনিয়নে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রত্যেকটি ঘরে বিদ্যুৎ, রাস্তা, স্যানেটারি ল্যাট্রিন ও পানিসহ সকল সুবিধার ব্যবস্থা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাহমিনা আক্তার চৌধুরী, সামন্তসার ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ রব সরদার ।
প্রেস ব্রিফিংএ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

ডামুড্যায় নকল ঔষধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar