আজ , , ,

ভেদরগঞ্জে জার্মান প্রবাসী মনোয়ার সরদারের ঈদ সামগ্রী বিতরণ

মহান মুক্তিযুদ্ধে ডামুড্যার রনাঙ্গনে সন্মুখ যুদ্ধে শাহাদাত বরণকারী শহীদ সহিদুল্লাহ্ সরদারে রুহের মাগফিরাত কামনায় ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, শাড়ি লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুত্রবার (২২ এপ্রিল) মহিষার ইউনিয়নের পম সরদার বাড়ি থেকে এ সহায়তা বিতরণ করা হয়। জার্মান প্রবাসী শহীদ সহিদুল্লাহ্ সরদার এর ভাই মনোয়ার হোসেন সরদার তার ব্যক্তিগত তহবিল থেকে জন প্রতি ২০ কেজি চাউল, ২ কেজি মসুর ডাল, ১ লিটার তেল ও নগদ ৫০০ টাকা বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে দাতা মনোয়ার হোসেন সরদার ছারাও উপস্থিত ছিলেন সরদার পরিবারের সন্তান সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী ভেদরগঞ্জ বন্দর বনিক সমিতির সহ-সভাপতি সরদার নূরে আলম রোমান, সাবেক সেনা কর্মকর্তা জাকির আলম শামীম, সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য সরদার তোতা।
এসময় সহায়তা প্রদানকারি সরদার মনোয়ার হোসেন বলেন, স্বাধীনতার ৫১ বছর পেরিয়ে গেলেও শহীদ সরদার সহিদুল্লাহ্ এর কোন মূল্যায়ন হয়নি। তিনি ১৯৭১ সালের ১৫ অক্টোবর মহান মুক্তিযুদ্ধের ডামুড্যার রনাঙ্গনে সন্মুখ যুদ্ধে শহীদ হন। পূর্বমাদারীপুর মহাবিদ্যালয় ডামুড্যা এর প্রথম ব্যাচের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। ভেদরগঞ্জ উপজেলার তৎকালিন সময়ের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী লাল শরীফ সরদারের পুত্র। এ মুক্তিযোদ্ধার সঠিক মূল্যায়ন চান তার পরিবার। তারা বলেন, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য সীমাহীন অবদান রেখেছেন। যা সকল জাতি ও বীর মুক্তিযোদ্ধারা শ্রদ্ধাভরে স্মরণ করছে। আমার ভাই শহীদ মুক্তিযোদ্ধা তার সঠিক মুল্যালনের দাবী জানাই।

Share this news as a Photo Card


০৩ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুর ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসায় পাশের হার শূণ্যে, চরম হতাশায় অভিভাবক মহল

www.hongkar.com |
dailyhongkar