বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) জেলা শহরের ভোজ বাড়ি রেষ্টুরেন্টে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সীর সভাপতিত্বে ও সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আকতার হোসেন মাঝির সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালাম, জেলা বিনেপি’র সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্লা, সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম, শরীয়তপুর পৌরসভা বিএনপির সভাপতি এডভোকেট লুৎফর রহমান ঢালী, সাধারণ সম্পাদক সামসুল হক ঢালী, জেলা কৃষক দলের সভাপতি বিএম হারুন, সদর উপজেলা কৃষক দল সভাপতি বাবু খান, সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মাল, যুবদল নেতা শাহাদাৎ হোসেন সরদার, জেলা ছাত্রদল নেতা পান্থ তালুকদার, শাহীন মাদবর, পারভেজ খান, তাহসান আহমেদ ইমাম, সাজিদ, রিয়াদসহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।