আজ , , ,

গোসাইরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় গোসাইরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ পালিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরের মাঠে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে শহীদ মিনারে ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, শামসুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ, সরকারী ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয়, ইদিলপুর বালিকা বিদ্যালয়, ইদিলপুর আলিম মাদ্রাসা, ২ নং দাশেরজঙ্গল প্রাথমিক বিদ্যালয়, গোসাইরহাট পল্লী বিদ্যুৎ অফিস শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। সকল সরকারী, আধাসরকারী, বেসরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বাদ জোহর উপজেলার সকল মসজিদে শহিদদের বিদেহি অত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সকাল আটটায় সরকারী ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এস আই মতিউর রহমানের নেতৃত্বে কুচকাওয়াজ, ডিসপ্লে হয়। এতে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সম্মামনা ক্রেষ্ট প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন গোসাইরহাট উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম, বাংলাদেশ আওয়ামী লীগ গোসারহাট উপজেলার সভাপতি মো. শাজাহান সিকদার, যুদ্ধকালীন কমান্ডার ইকবাল আহমেদ বাচ্চু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো. আবুল খায়ের, জেলা পরিষদ সদস্য গোলাম রাব্বানী শাকিল, কোদালপুর ইউপি চেয়ারম্যান এস.এম মিজানুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান মিন্টু, যুবলীগের সভাপতি নুরুজ্জামান মৃধা, কৃষকলীগের জসিমউদ্দিন হাওলাদার, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি টিপু কোতোয়াল, শামসুর রহমান কলেজ শাখার ছাত্রলীগের সাধারন সম্পাদক মাছুম বিল্লাহ। পরে শিক্ষার্থীদের মাঝে দিবসটির তাৎপর্য উল্লেখ করে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। গান পরিবেশন করেন সংগীত শিল্পি পড়শি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মনিরুজ্জামান মনা দেওয়ান ও সহকারী শিক্ষা কর্মকর্তা আঃ কুদ্দুস হাওলাদার।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের মায়ের ইন্তেকাল

www.hongkar.com |
dailyhongkar