আজ , , ,

পালের চরে ভূমিহীন পরিবারের বিরুদ্ধে ৫টি মামলা

জাজিরা উপজেলার পালের চর ইউনিয়নের ঢঙ্গীকান্দি গ্রামে একটি ভূমিহীন পরিবারের বিরুদ্ধে পাঁচটি মামলা করে হয়রানীর অভিযোগ উঠেছে খালেক মোল্যা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মামলার আসামী ও বিবাদী হয়ে সমাধানের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন ফয়জল দেরশালী নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ।
কবুলিয়ত দলিল, মামলা ও স্থানীয় সূত্রে জানাগেছে, মৃত কুটি দেরশালীর ছেলে ফয়জল দেরশালী একজন ভূমিহীন। স্ত্রী-সন্তান নিয়ে যাযাবর জীবন যাপন করা অবস্থায় ভূমিহীন হিসেবে পালের চর ভূমি অফিসের মাধ্যমে ঢঙ্গীকান্দি মৌজার ১/১ খতিয়ানের ৮৪ নং দাগের ১ একর জমি প্রাপ্ত হয়। ভূমি অফিসের দেখানো মতে সেখানে বাড়ি-ঘর নির্মাণ করে প্রায় ৬ বছর ধরে বসবাস ও অবশিষ্ট জমিতে চাষাবাদ করে আসছেন ফয়জল। ইতোমধ্যে একই উপজেলার চরধুপরিয়া গ্রামের আব্দুল খালেক মোল্যা ভূমিহীন ফয়জল দেরশালী ও তার স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে ৫টি দেওয়ানী ও ফৌজদারী মামলা দিয়ে হয়রানী করে আসছে।
ভূমিহীন ফয়জল দেরশালী বলেন, আমি একজন ভূমিহীন। ২২ বছর পূর্বে সরকার ভূমিহীন হিসেবে আমাকে এই জমির কবুলিয়ত দলিল দিয়েছে। সেই থেকে আমি সরকারি খাজনাদি পরিশোধ করে আসছি। ৬ বছর ধরে সেই জমিতে বাড়িঘর নির্মাণ করে বসবাস করতেছি। সেই থেকে আমার বিরুদ্ধে ৫টি মামলা করেছে। একটা বেঁতগাছ কাঁটার জন্য আমি ও আমার পরিবার মামলার আসামী হয়েছি। সরকার জমি খাস করেছে। আর সেই খাস জমি আমাকে বরাদ্দ দিয়েছে। মামলা করলে সরকারের বিরুদ্ধে করতে পারে। খালেক মোল্যা শুধু আমি ও আমার পরিবারকে মামলার আসামী করে। আমি গরীব মানুষ। মামলা পরিচালনার জন্য আমার টাকা ও শক্তি কোনটাই নাই। আর মামলা মোকাবেলা করতে পারছি না। আমি প্রশাসনের সহায়তা কামনা করছি।
মামলার বাদী আব্দুল খালেক মোল্যা বলেন, এই দাগে খাস জমি আছে এবং আমার ক্রয়কৃত জমিও আছে। সেই খাস জমিতে বাড়ি না করে আমার ক্রয়কৃত জমিতে বাড়ি করেছে। আমার ক্রয়কৃত জমি পুনরোদ্ধারের জন্য মামলা করেছি। যেখানে খাস জমি আছে সেখানে গিয়ে দখল করুক।
পালেরচর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা বলেন, ঢঙ্গী কান্দি মৌজার ১/১ খতিয়ানের জমি থেকে ফয়জল দেরশালীকে কবুলিয়ত দলিল দেওয়া হয়েছে। সেখানে ফয়জল দেরশালী বসবাস করতেছে। সেই জমি নিয়ে মামলা মোকদ্দমা হয়েছে শুনেছি। তবে সরকারকে মামলায় বিবাদী করা হয়েছে মর্মে কোন নোটিশ পাইনি।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুরে বেসরকারি প্রাথমিক বৃত্তি পেল ১৯৭ শিক্ষার্থী

www.hongkar.com |
dailyhongkar