শরীয়তপুর পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ কার্যক্রমের ২য় দিনের ইভেন্ট দৌড়, পুশআপ, লং জাম্প, হাই জাম্প অনুষ্ঠিত হয়। উক্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বোর্ড এর সভাপতিত্ব করেন পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আফরিদা, অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষসহ নিয়োগ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।