আজ , , ,

শরীয়তপুরে মামলার প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে নৌকা প্রতিক প্রার্থীর সমর্থকদের দ্বারা স্বতন্ত্র প্রার্ধীর অফিস ভাংচুর, ভোট চাইতে ও পোষ্টার লাগাতে বাঁধা এবং মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী রুদ্রকর ইউনিয়ন আওয়ামীলীগের বহিস্কৃত সভাপতি হাবিবুর রহমান ঢালী। শনিবার (৬ নভেম্বর) দুপুরে তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রার্থীর সমর্থকগণ ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলন থেকে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান ঢালী বলেন, সে ৩৮ বছর ধরে রুদ্রকর ইউনিয়নে আওয়ামীলীগে সভাপতিত্ব করছেন। ইতোমধ্যে তিনি জাতীয় সংসদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের অনেক নির্বাচন পরিচালনা করেছেন। এবার তিনি ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতাকর্মী ও নৌকা প্রতিকের সমর্থকদের দ্বারা নির্যাতিত হচ্ছেন। নৌকা প্রতিকের প্রার্থী মিছিল করে এসে তার সমর্থকদের নিয়ে আমার নির্বাচনী ক্লাব ভাংচুর করে। পরে আমার নেতাকর্মীদের ফাঁসাতে তারাই আওয়ামীলীগ ক্লাব ভাংচুর করে। প্রধানমন্ত্রীর ছবি ভাঙ্গতে গিয়ে চোখে আঘাত প্রাপ্ত হন। সেই ঘটনায় আমিসহ আমার ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। অথচ নৌকা প্রতিকের প্রার্থী ও তার কর্মীদের নির্যাতনে আমার সমর্থকরা অতিষ্ট। আমার লোকজনদের শান্ত থাকতে বলেছি। তারা মুখবুজে নির্যাতন সহ্য করছে। আমি ও আমার সমর্থকরা ভোট চাইতে পারছি না। পোষ্টার লাগাতে গেলে বাধা দেয়।
জানাগেছে, ৫ নভেম্বর শুক্রবার রাতে রুদ্রকর ইউনিয়নের সুবচনী বাজারে নৌকা প্রতিকের প্রার্থীসহ নেতাকর্মী ও সমর্থকরা মিছিল করে স্বতন্ত্র প্রার্থী রুদ্রকর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাবিবুর রহমান ঢালির আনারস প্রতিকের নির্বাচনী ক্লাব ভাংচুর করে। সেই সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা নৌকার প্রার্থীর সমর্থকদের বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। এই সংঘর্ষে ককটেল বোমা, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ব্যবহারে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে বলে স্থানীয়রা দাবী করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১০৬ রাউন্ড ফাঁকা গুলি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নৌকা প্রার্থীর ভাই রুহুল আমিন বাদী হয়ে ৫৯ জনের বিরুদ্ধে মামলা করেছে।

Share this news as a Photo Card


১৮ আগস্ট ২০২৬

শরীয়তপুরে নকল পণ্য বিক্রি করায় এক বছরের কারাদন্ড, পণ্যসহ পিকাপ জব্দ

www.hongkar.com |
dailyhongkar