আজ , , ,

নড়িয়ায় ভয়াবহ অগ্নিকান্ড, ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার বাজারে আগুনে পুড়ে গেছে ১৫টি কাঠ ও আসবাবপত্রের দোকান। আগুনে আশপাশের আরো ৭টি দোকানের আংশিক ক্ষতি হয়েছে। এতে প্রায় ৫ কোটি টাকার সম্পদ পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঘরিসার বাজারে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।
জানা গেছে, আগুন লাগার ঘটনা চোখে পড়তেই পাহারাদারদের চিৎকারে স্থানীয়রা টের পান। এছাড়া মসজিদের মাইক থেকে অগ্নিকাণ্ডের খবর দেওয়া হলে বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিস এসে প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১৫টি দোকান পুরে ছাই হয়ে যায় এবং আরও ৭টি দোকান ক্ষতিগ্রস্থ হয়। ক্ষতিগ্রস্তদের দাবী অগ্নিকান্ডে প্রায় ৫ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
শরীয়তপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হারুন অর রশিদ জানান, ঘড়িসার বাজারে আগুনের খবর পেয়ে আমরা ছুটে যাই ও দীর্ঘক্ষনের চেষ্টায় সফলভাবে আগুন নিভাতে সক্ষম হই।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar