আজ , , ,

শরীয়তপুরে জাল ও ইলিশ জব্দ, ১২ জেলেকে জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে শরীয়তপুরে ১২ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এই সময় ইলিশ শিকারের ৭০ হাজার মিটার কারেন্টজাল ও ৫০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হলেও বিনষ্ট করা হয়েছে কারেন্ট জাল।
জেলা মৎস্য অফিস সূত্রে জানাগেছে, মা ইলিশ রক্ষা অভিযানের তৃতীয় দিনে জাজিরা উপজেলা থেকে ১২ জন জেলেকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের নিকট সোপর্দ করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট দুইটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গ্রেফতারকৃত জেলেদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। জব্দকৃত ইলিশ মাছ এতিমখানায় বিতরণ ও কারেন্টজাল ধ্বংসের আদেশ প্রদান করেন।
জেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার কর্মকার বলেন, ইলিশ রক্ষায় কঠোর অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষেধাজ্ঞা আমান্য করে নদীতে নামলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। শেষ সময় পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


২৮ আগস্ট ২০২৬

পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেয়া হচ্ছে সুন্দরবন

www.hongkar.com |
dailyhongkar